বর্ষার শুরু হতেই ডায়েরিয়ার প্রকোপ
দি নিউজ লায়ন; বর্ষার শুরু হতেই পান্ডবেশ্বরের ডায়েরিয়ার প্রকোপ। পান্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের বাদ্যকর পাড়ায় ডায়েরিয়ায় আক্রন্ত ৬ শিশুসহ মোট প্রায় ৩০ জন।তাদের মধ্যে অনেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও স্থানীয় খান্দরা-উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।স্থানীয় বিধায়কের উদ্যোগে গ্রামে সোমবার পৌঁছালো মেডিক্যাল টিম, পরিশ্রুত পাণীয় জল ও শুকনো খাবার।।
পান্ডবেশ্বরের কুমারডিহি বাদ্যকরপাড়ার বাসিন্দারা কুয়োর জল পান করেন।বিগত বেশ কয়েকদিন ধরে একের পর এক করে প্রায় ৩০ জন ডায়েরিয়ায় আক্রান্ত হন।এদের মধ্যে ৬ জন শিশু ও বেশ কয়েকজন মহিলা রয়েছে।এদের মধ্যে বেশ কয়েকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও বাকীরা স্থানীয় খান্দরা-উখড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
মুলত এই ডায়েরিয়ার প্রকোপের কারন হিসাবে উঠে আসছে ওই কুয়োর জল থেকেই তা ছড়িয়েছে তাই আপাতত ওই কুয়োটিকে সিল করা হয়েছে।পান্ডবেশ্বরের টিএমসির বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই এলাকার বাসিন্দাদের জন্য প্যকেজড ড্রিঙ্কিং ওয়াটার, শুকনো খাবারের ব্যবস্থা করেন।সোমবার এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়।

Post a Comment